Skip to content

প্রেমিকার প্রতারণা বোঝার সহজ উপায়

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রেম অনেক ধরনের হতে পারে। কিন্তু আমরা বর্তমান প্রেম শব্দটি শুনেই অনুমান করি এটি হচ্ছে একটি ছেলের সাথে একটি মেয়ের মধ্যকার সম্পর্ক। প্রেম করে বেশিরভাগ লোকই অনেক কিছু হারায়। আবার অনেকে অনেক কিছু জয়ও করে।

টিনেজ বয়সে যারা প্রেম করে তারা বেশিরভাগই আবেগের বশে প্রেম করে। প্রেমের কিছুদিন পার হয়ে গেলেই তাদের সে সম্পর্ক ভেঙে যায়। এর পেছনে অনেক সময় ছেলেরা দায়ী থাকে আবার অনেক সময় মেয়েরাও দায়ী থাকে।

তবে একজন ছেলে কিভাবে বুঝবে যে তার সাথে তার প্রেমিকা প্রতারণা করছে বা তাকে রেখে অন্য ছেলের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে। এটি জানার জন্যে সহজ ছয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে।

১. আপনার প্রেমিকা যখন তার সকল বিষয় আপনার কাছে গোপন করছে। তার কোন বিষয় আপনার সাথে শেয়ার করকে চাইছে না। আবার তার মোবাইল ফোনে কল আসলে সে আপনার সামনে কথা না বলে একটু সরে গিয়ে কথা বলে।

২. যখন দেখবেন আপনি সবসময় তাকে প্রথমে ফোন দিচ্ছেন, এসএমএস করছেন কিন্তু সে আপনাকে তেমন সাড়া দিচ্ছে না।

৩. আপনার গার্লফ্রেন্ড কারণে অকারণে আপনার সাথে ঝগড়া করে। আপনার সাথে ঠিকমত কথাই বলতে চায় না।

৪. আপনার গার্লফ্রেন্ড মিথ্যা কথা বলছে কিন্তু আপনি যদি তার প্রতিবাদ করতে যান তাহলে সে আপনার ওপর ক্ষেপে যায়।

৫. আবার দেখবেন কোন একটি বিষয় যা আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে বলছে না। কিন্তু সে আপনার কাছের বন্ধুদের সাথে বা অন্য কারো সাথে শেয়ার করছে।

৬. যখর দেখবেন আপনার প্রেমিকা তার পোশাক পরিচ্ছেদের ব্যাপারে বেশি সচেতন। সে আপনি ছাড়া অন্য কাউকে খুশি করতে বেশি ব্যস্ত। অথবা এমনও হতে পারে সে আপনার সামনে স্বাভাবিক অবস্থায় আসে কিন্তু অন্যদের সামনে জমকালো পোশাক পরে যায়।

এছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলো দেখলে বোঝা যায় আপনার প্রেমিকা আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করছে। এমনও হতে পারে, সে যদি কারণে অকারণে আপনাকে সন্দেহ করে তাহলে বুঝবেন সে অন্য কারো হতে চলেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫