Skip to content

২৭ বছরে ৩৬ জনের সঙ্গে প্রেম

বিনোদন ডেস্ক ॥ লিন্ডসে লোহান জীবনের ২৭ বছর পার করেছেন। বিস্ময়কর শোনালেও ২৭ বছরে তিনি নাকি প্রেম করেছেন ৩৬ জনের সঙ্গে। সম্প্রতি তাঁর হাতে লেখা এক তালিকা উদ্ধার করা হয়েছে যেখানে ঠাঁই পেয়েছে তাঁর সাবেক প্রেমিকদের নাম।

লিন্ডসের প্রেমিকের তালিকায় হলিউডের একাধিক রথী-মহারথীর নাম থাকলেও সব প্রকাশ করা হয়নি।

গত বছরের ৩০ জানুয়ারি বেভারলি হিলস হোটেলে কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে গল্পগুজবের এক ফাঁকে সাবেক প্রেমিকদের নামের তালিকা লেখা শুরু করেন লিন্ডসে। একে একে ৩৬ জনের নাম লিখে ফেলেন তিনি।

তাঁদের মধ্যে এমন অনেকের নাম ছিল যাঁদের স্ত্রী ও প্রেমিকা থাকা সত্ত্বেও লিন্ডসের প্রেমের ফাঁদে পা দিয়েছিলেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ফক্স নিউজ।

লিন্ডসে তাঁর সাবেক প্রেমিক হিসেবে যাঁদের নাম লিখেছিলেন তাঁদের মধ্যে রয়েছেন জাস্টিন টিম্বারলেক, কলিন ফারেল, জেমস ফ্রাঙ্কো, প্রয়াত হিথ লেজার, জ্যাকুইন ফোনিক্স, লুকাস হাস, পল চার্লস, ইভান পিটারস, নিকো টরটোরেলা, উইলমার ভালদেরামা, জেমি ডরনান, জ্যাক এফ্রন, জেমি বার্ক, রায়ান রটম্যান, ম্যাক্স জর্জ, গাই বেরিম্যান, অ্যাডাম লিভাইন, গ্যারেট হেডলান্ড প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫