জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা ॥ গত ১৫ মার্চ অনুষ্ঠিত দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনের ফল বাতিল, পুনরায় ভোটগ্রহণ ও উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবিতে মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় আওয়ামী লীগ। একই দাবিতে সোমবার বিকালে বিক্ষোভ মিছিল করে দলটি। এদিকে ভাইস চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মংগলবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।
দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত ভাইস-চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম জানান, প্রশাসনের সহায়তায় নির্বাচনে ৬/৭টি কেন্দ্রে ভোট কারচুপির মাধ্যমে জামায়াত প্রার্থীদের বিজয়ী করা হয়েছে। আমরা ওই সকল কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করছি। তিনি সহকারী রিটার্নিং অফিসার ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের অপসারণ দাবি জানান। এ দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, ১৫ মার্চ দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী নির্বাচিত হন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সব প্রার্থী পরাজিত হন।
মঙ্গলবার দামুড়হুদায় আ.লীগ ধনবাড়িতে বিএনপির আধাবেলা হরতাল
আপডেট :March 17, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
