Skip to content

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট ॥ সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৬টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবন চাঁদতাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খালে এ ঘটনা ঘটেছে।

নিহত ডাকাতরা হলেন- কাদের ও কল্যাণ। তাদের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের নাম জানাতের পারেনি র‌্যাব। নিহত তিনজনই ওই এলাকার শীর্ষ ডাকাত বাহিনীর সদস্য।

র‌্যাব ৮-এর উপ অধিনায়ক আনোয়ারুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, র‌্যাব সদস্যরা তাম্বুলবুনিয়া খাল এলাকায় টহল দেয়ার সময় বনের মধ্যে থেকে ধোয়া ও বনডাকাতদের ব্যবহৃত একটি ওয়াচ টাওয়ার দেখতে পান। র‌্যব এই ওয়াচ টাওয়ারের দিকে এগুতে থাকলে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি করে।

প্রায় আধাঘণ্টা চলা এ বন্দুকযুদ্ধে উভয় পক্ষে প্রায় ৩ শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে বনডাকাতরা পিছু হটে সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।

পরে র‌্যাব ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৩ ডাকাতের মৃতদেহ ও ১৬টি বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করে।

নিহত ডাকাতদের মধ্যে বড় কাদের, কল্যাণ ও একজন অজ্ঞাত বলে স্থানীয় জেলেরা সনাক্ত করেছে। এখনও অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫