Skip to content

তিশার নতুন ছবি প্রেম করে আমি মরবো

বিনোদন ডেস্ক॥ এবার বানিজ্যিক ছবিতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এর আগে তাকে বেশ কয়েকটি ছবিতে দেখা গেলেও বানিজ্যিক চবিতে এটাই প্রথম।

পরিচালক সাফি উদ্দিন সাফির ‘প্রেম করে আমি মরব’ ছবির মূল নারী চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তিশার। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ঢালিউডের সুপার স্টার শাকিব খান।

এর আগে তিশা মোস্তফা সরওয়ার ফারুকীর ‘থার্ড পার্সন সিংগুলার নাম্বার’ ও ‘টিলিভিশন’ ছবি দুটিতে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন।

তারেক মাসুদের ‘রানওয়ে’ ছবিটিতেও তিশা অভিনয় করেন। তবে কমার্শিয়াল ছবিতে এই প্রথম।

এ বিষয়ে তিশা বলেন, আমি নিয়মিত অভিনয়ের মধ্যে থাকলেও বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করা হয়নি। ‘প্রেম করে আমি মরব’ ছবিটি বাণিজ্যিক ঘরানার বলেই আমি কিছুটা উদ্বিগ্ন। এ কারণে ছবিটির শ্যুটিং শুরু হতে দেরি হওয়ায় আমার অন্যান্য কাজে প্রভাব পড়ছে। ছবিটির গল্প আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি ছবিটি দর্শকের কাছেও ভালো লাগবে।
–

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫