Skip to content

বার্সা-অ্যাটলেটিকো, রিয়াল-বরুশিয়া

স্পোর্টস ডেস্ক ॥ শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে উয়েফা সদর দপ্তরে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়। এদিনের ড্র অনুযায়ী শেষ আটে বার্সেলোনা খেলবে স্পেনের আরেক দল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ লড়বে জার্মান প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল চেলসির পরীক্ষা নেবে জাতান ঈব্রাহিমোভিচের দল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। অপর ইংলিশ ক্লাব ম্যানইউয়ের প্রতিপক্ষ টুর্নামেন্টটির গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ১ ও ২ এপ্রিল শেষ আটের প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফিরতি লেগের খেলাগুলো হবে ৮ ও ৯ এপ্রিল।

এই ড্র দেখার পর ডেভিড মোয়েসের কপালের ভাঁজটা আরো বাড়বে। কারণ, লিগের দুর্দশার পর এবার হয়তো চ্যাম্পিয়নস লিগেও হোঁচট খেতে হতে পারে তাকে। কেননা, বাঘের মুখের সামনে পড়েছে তার দল। যেখানে ওয়েইন রুনি ও রবিন ভন পার্সিদের জন্য অপেক্ষা করছেন ফিলিপ লাম-মারিও গোটশেরা। চেলসিকেও তেমনি কঠিন পরীক্ষা দিতে হবে। বিশেষজ্ঞদের মত, সাম্প্রতিক ফর্মের বিচারে পিএসজি কিছুটা হলেও এগিয়ে থাকবে চেলসির চেয়ে।

গত আসরে বরুশিয়ার কাছে হেরেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছিল রিয়ালকে। এবার তারা প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে। তবে চলতি মৌসুমের ফর্মের বিচারে বরুশিয়া গেল আসরের জৌলুস ধরে রাখতে সমর্থ হয়নি। ইনজুরির কবলে ধুকছে জার্মান দলটি। অন্যদিকে ইউরোপের কুলীন ফুটবল আসরটির সেরা চারে উঠতে অ্যাটলেটিকোর সামনে বার্সা। দুটি দল পরস্পর সম্পর্কে ওয়াকিবহাল। তবে চোট থেকে লিওনেল মেসির সেরা ওঠা কাতালনদের এগিয়ে রাখবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫