Skip to content

দশম জাতীয় সংসদে ৪৮ নারী এমপির শপথ আজ

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৮ জন এমপি শপথ নিচ্ছেন আজ। সংসদ সচিবালয় জানিয়েছে, সকাল ১১টায় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন। এর আগে বুধবার ৪৮ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এদের মধ্যে আওয়ামী লীগের ৩৮ জন, ওয়ার্কার্স পার্টির একজন, জাসদের একজন, জাতীয় পার্টির পাঁচজন এবং স্বতন্ত্র জোটের তিনজন রয়েছেন। এছাড়া বিল বকেয়ার দায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল হয়। সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বকারী দল ও জোটকে দেয়া আসন সংখ্যার সমান বা কম প্রার্থী থাকলেও মনোনয়ন প্রত্যাহারের সময় পার হওয়ার পরের কার্যদিবসে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার বিধান রয়েছে। দশম সংসদের প্রথম অধিবেশন ৩রা এপ্রিল পর্যন্ত চলবে। সেক্ষেত্রে সংরক্ষিত আসনের নারী এমপিরা এ অধিবেশনেই যোগ দিতে পারবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫