Skip to content

জীবনসঙ্গী হিসেবে ভারুনের মতো কাউকে চান ইলিয়ানা

বিনোদন ডেস্ক ॥ অভিনেতা ভারুন ধাওয়ানের মতো কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চান অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ।

ইলিয়ানা জানান, নতুন সিনেমা ‘ম্যায় তেরা হিরো’তে ভারুনের সঙ্গে কাজ করে তার খুবই ভালো লেগেছে। আর নিজের জীবনসঙ্গী হিসেবে ভারুনের মতো কাউকে চান তিনি।

ইলিয়ানা বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভারুনের সঙ্গে আমার বোঝাপড়া খুবই চমৎকার। তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছে।”

সহশিল্পীর প্রশংসা করে ইলিয়ানা আরও বলেন, “ভারুন খুবই সুন্দর মনের, বুদ্ধিমান একজন মানুষ যিনি ভালো করে জানেন কখন কী বলা উচিত। আমি আমার জীবনসঙ্গীর মধ্যে এ রকম গুণাবলী চাই।‘

ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘ম্যায় তেরা হিরো’তে ভারুনকে দেখা যাবে দুই অভিনেত্রীর সঙ্গে প্রেম করতে। তবে বাস্তবজীবনে কোনো অভিনেত্রীর সঙ্গে প্রেম করতে রাজি নন অভিনেতা ভারুন ধাওয়ান।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে ভারুন বলেন, “আমি জানি একজন অভিনেতা হিসেবে আমাদের ব্যক্তিগত জীবন সবসময়ই মানুষের নজরের সামনে থাকে। কিন্তু আমি একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, আমি কোনোদিনও কোনো অভিনেত্রীর সঙ্গে প্রেম করব না।”

তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ভারুন, তা বলেননি তিনি।

‘ম্যায় তেরা হিরো’ সিনেমায় ভারুনের সঙ্গে অভিনয় করেছেন নার্গিস ফাখরি এবং ইলিয়ানা ডি ক্রুজ।

২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডি যাত্রা শুরু হয় ভারুন ধাওয়ানের। একই বছর মুক্তি পায় ‘বারফি!’, যেখানে অভিনয় করে বলিউডে অভিষেক ঘটে ইলিয়ানা ডি ক্রুজের। এর আগে ভারতের দক্ষিনি সিনেমায় অভিনয় করতেন ইলিয়ানা।

ওদিকে অভিনেত্রী নার্গিস ফাখরি বলিউডে পা রাখেন ২০১১ সালে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে। এতে নার্গিসের সঙ্গে অভিনয় করেছিলেন রনবীর কাপুর।

ভারুনের বাবা ডেভিড ধাওয়ান পরিচালিত সিনেমা ‘ম্যায় তেরা হিরো’ হল তেলেগু সিনেমা ‘কান্দিরিগা’র হিন্দি রিমেক। কমেডি ধাঁচের এই সিনেমাটি মুক্তি পাবে ৪ এপ্রিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫