Skip to content

নির্বাচনে জনগণের রায় নিয়ে ছিনিমিনি হলে চূড়ান্ত কর্মসূচি: রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আগামীকালের অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলা হলে বিএনপি চূড়ান্ত কর্মসূচি দিবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার রাত ১০টায় বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ে এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, মার খাওয়ার দিন শেষ এবার প্রতিরোধ করার সময় এসেছে। রোববার যেন জনগণ ঠিকভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই জন্য অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করতে হবে।

এ সময় তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, নিজেদের চাকরি বাঁচানোর জন্য নিজেদের আত্মাকে বিক্রয় করে দিবে না। এ সময় উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫