Skip to content

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা ॥ জেলার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহাদ আলী (৩২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার ভোররাতে সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত আহাদ পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনতে ভারত অংশের ২০০ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় ঘটনাস্থলেই আহাদ নিহত হলে সঙ্গীরা তাকে দ্রুত বাংলাদেশে নিয়ে আসেন।

বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫