Skip to content

ক্লাসিকোতে মেসির ২১ গোল

স্পোর্টস ডেস্ক ॥ আবার রেকর্ড করলেন মেসির ৷ রোববার রাতের এল ক্লাসিকোতে হ্যাটট্রিকের সুবাদে মেসি সবাইকে ছাপিয়ে গেলেন ৷ এল ক্লাসিকোতে মেসির গোলসংখ্যা দাঁড়াল ২১টা ৷সর্বোচ্চ গোলদাতা তিনি ৷ছাপিয়ে গেলেন আলফ্রেডো ডি স্টেফানোকে ৷ মোট ২৭টি ক্লাসিকো খেলেছেন মেসি ৷ গোল রয়েছে ২১টি ৷ তার পিছনে ডি’ স্টেফানো ৷ স্টেফানোর গোলসংখ্যা ১৮টি ৷ ক্লাসিকোতে রাউলের গোলসংখ্যা আবার ১৫টি ৷ পুসকার, সিজারের গোলসংখ্যা ১৪টি ৷ ১২টি গোল করে অনেকটাই পিছিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷

স্যান্টিয়াগো বার্নাব্যুতে প্রথম গোল পেলেন আন্দ্রেজ ইনিয়েস্তা ৷ খেলার সাত মিনিটে মেসির কাছ থেকে বল পেয়েই বাঁপায়ে কামান দাগেন তিনি ৷ এবারের গোল নিয়ে এল ক্লাসিকোতে দুটো গোল হল ইনিয়েস্তার ৷ আগের গোলটি ছিল ২০১১-এর আগস্টে ৷ কিংস কাপের দ্বিতীয় সাক্ষাতে সেবার গোলটি করেছিলেন ইনিয়েস্তা ৷

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫