Skip to content

সেলুলার ব্র্যান্ডের থ্রিজি স্মার্টফোন বাজারে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির, দীর্ঘ স্থায়ী ব্যাটারির নিশ্চয়তায় নতুন মডেলের থ্রিজি ইন্টারনেট ও ভিডিও কল সমৃদ্ধ স্মার্টফোন আনলো সেলুলার মোবাইল। স্মাইল এ১০২ মডেলের অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন অপারেটিং সিস্টেমের নতুন এই হ্যান্ডসেটটিতে রয়েছে একাধারে থ্রিজি ইন্টারনেট ও ভিডিও কল অপশন।

১.৩ গি.হা. ডুয়াল কোর প্রসেসর সমৃদ্ধ এই সেটটির ডিসপ্লে ৪.৫ ইঞ্চি, ব্যাক ক্যামেরা ২.০ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল, ব্যাটারি ক্ষমতা ১৮০০ এমএএইচ, মেমোরি ৪জিবি+৫১২ এমবি (র‌্যাম), এক্সটারনাল মেমোরি ৩২ জিবি পর্যন্ত। স্মার্টফোনের সকল অপশন সমৃদ্ধ এক বছরের ওয়ারেন্টিসহ নতুন এই স্মার্টফোনটির দাম ৬৩০০ টাকা মাত্র। প্রতিটি সেটের সাথে আকর্ষণীয় ফ্লিপ কভার ফ্রি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫