বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বারানসিতে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদির সমর্থকদের দ্বারা আক্রান্ত হওয়ার পর এক জনসভায় তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মঙ্গলবার বারনসির জনসভায় এ ঘোষণা দেন কেজরিওয়াল।
তিনি বলেন, আমি বারানসি থেকেই নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। এছাড়া তিনি জনসম্মুখে একটি বিতর্কে অংশ নেওয়ার জন্য মোদির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।তিনি বলেন, মোদি না আসলে বুঝতে হবে তিনি কিছু গোপন করছেন।
এর আগে কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে প্রথমে ডিম ছুঁড়ে মারেন মোদির সমর্থকরা। এ সময় মোদির সমর্থকরা কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান দেয়। কেজরিওয়ালকে হিন্দুদের পবিত্র শহর ছেড়ে চলে যেতে বলে তারা। একপর্যায়ে মোদির সমর্থকরা কেজরিওয়ালকে লক্ষ্য করে কালি ছুঁড়ে। পুরোটা সময় কেজরিওয়াল ছিলেন একেবারে স্তব্ধ। এরপর জনসভায় লড়াইয়ের ঘোষণা দেন ।
