স্টাফ রিপোর্টার ॥ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ গাইবে রেলওয়ের সকল ট্রেনের যাত্রীরা।
জানা যায় বুধবার সকাল ১১টা যেখানে বাজবে সেখানেই ট্রেন থামিয়ে সকাল ১১টা থেকে ১১টা ৬ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইবেন যাত্রীরা।
রেল মন্ত্রণালয় থেকে সারাদেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেলওয়ের সকল ট্রাফিক বিভাগকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া জাতীয় প্যারেড গ্রাউন্ডে নারায়রগঞ্জ-ঢাকা, জয়দেবপুর-ঢাকা, ময়মনসিংহ-ঢাকা, গাজীপুর-ঢাকাসহ রাজধানীর পার্শ্ববর্তী জেলার যাত্রীদের অংশ নেয়ার জন্য ৮টি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে।
রেলওয়ের পরিচালক ( ট্রাফিক) সৈয়দ জহুরুল হক জানান, গিনেস বুকে বিশ্ব রেকর্ড সৃষ্টির করার লক্ষ্যে রেল কর্তৃপক্ষ এ সিদ্ধাত্ম নিয়েছে। এ সিদ্ধাšত্ম বা¯ত্মবায়নে রেলওয়ের সকল ট্রাফিক বিভাগকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, সকাল ১১টা যেখানে বাজবে সেইখানে সারাদেশের সকল ট্রেন লাইনে চলাচলকারী ট্রেন থামবে। এবং সকাল ১১টায় থেকে ১১টা ৬ মিনিট সরকারের ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচি সফল করতে ট্রেনের যাত্রীরা একসঙ্গে গাইবেন।
