Skip to content

টঙ্গী ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ॥ টঙ্গীতে বাসায় ঢুকে ব্যবসায়ী লিটন মণ্ডলকে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যবসায়ীর স্ত্রী রাশেদা বেগমকে (৪০) কুপিয়ে জখম করেছে তারা। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে বড় দেওড়া মন্নুনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন মণ্ডল ঝুট ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি নওগাঁর সাপাহার থানার নুরপুর গুচ্ছগ্রামে। তিনি স্বপরিবারে বড় দেওড়া এলাকায় জনৈক রুহুল আমিনের বাড়িতে ভাড়া থাকতেন।

টঙ্গী থানার এসআই মো আব্দুল আজিজ লস্কর জানান, লিটন মণ্ডল টঙ্গী এলাকায় ঝুটের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো বুধবারও রাতের খাবার সেরে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে পড়েন।

এর কিছুক্ষণ পর ঘরে তাদের চিৎকার শুনতে পেয়ে পরিবারের লোকজন এগিয়ে যান। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠান।

লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠনো হয়েছে বলে জানান এসআই।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মো মাহবুবুর রহমান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই লিটন মারা যায়। গুরুতর আহত রাশেদাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫