বিনোদন ডেস্ক ॥ অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে ফেসবুকে মাতামাতির শেষ নেই। তাদের ব্যক্তিগত জীবন ও “মিডিয়া লাইফ” নিয়ে ভক্তদের মনে আছে নানান কৌতুহল। আর তাই কিছুদিন আগেই জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার বেডরুমে তোলা একটি ছবি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয় ফেসবুক ও মিডিয়াতে।
এবার প্রকাশিত হলো অনন্ত-বর্ষার বসার ঘরের একটি ছবি। সম্প্রতি ফেসবুকের একটি ফ্যান পেজে প্রকাশিত হয় ছবিটি। ফ্যান পেজের দাবী অনুযায়ী এটি অনন্ত জলিল ও বর্ষা দম্পতির নিজের গৃহে তোলা।
ছবিটিতে অনন্ত-বর্ষার বসার ঘরের রাজকীয় সাজসজ্জা দেখা যাচ্ছে বেশ ভালো ভাবেই। আলো ঝলমলে ঝাড়বাতি, বড় স্ক্রীনের টেলিভিশন, রাজকীয় সোফা সেট ও দেয়ালের নজরে কেড়ে নেয়া পেইন্টিং দেখা যাচ্ছে ছবিটিতে। ছবিটি দেখে অনন্ত-বর্ষার ব্যক্তিগত জীবন ও রুচিশীলতা সম্পর্কে ভক্তরা কিছুটা হলেও ধারণা পাবেন।
তবে বরাবরের মতই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। অনেকেই বলতে চাইছেন নিজেদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়াটা আসলে পাবলিসিটি কৌশল ছাড়া আর কিছুই নয়। অনেকে হাসাহাসি করতেও ছাড়ছেন না।
