বাংলাভূমি২৪ ডেস্ক ॥ হাতের নাগালের ম্যাচ হাতছাড়া করে বিপাকে নেদারল্যান্ডস। অতীতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারানোর অভিজ্ঞতা রয়েছে তাদের।
এবার সুপার টেনে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও ইতিহাস লিখতে পারতো নেদারল্যান্ডস। কিন্তু ভাগ্যদেবী মুখ ফিরিয়ে নেওয়ায় সেটা আর হয়নি।
অন্যদিকে ভাগ্যের পূর্ণ সমর্থন ও অভিজ্ঞতার কারণে দক্ষিণ আফ্রিকা জয় পায়। সুপার নেটে তিন ম্যাচের দুটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নেদারল্যান্ডস দুটি ম্যাচের দুটিতেই হেরেছে।
আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ খেলবে ডাচরা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নেদারল্যান্ডস।
অন্যদিকে নিউজিল্যান্ডস দুটি ম্যাচে একটিতে জয় পেয়েছে। বিশ্বকাপে টিকে থাকতে হলে আজও তাদের জয় পেতে হবে। দুপুরের পর একই মাঠে লড়বে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই একটি করে হারের স্বাদ নিয়েছে। তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যে গুরুত্বপূর্ণ। আজ জয় পেলে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের পথ এক প্রকার নিশ্চিত।
এদিকে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেতেই হবে ইংলিশদের। কে খেলছে বা কারা খেলছে সেটা মূখ্য নয়। চট্টগ্রামে আজ বিশ্বকাপের দুটো হাইভোলটেজ ম্যাচ হবে তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচগুলো সরাসরি দেখাবে গাজী টিভি ,মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস।
