Skip to content

টার্নওভারের শীর্ষে স্কয়ার ফার্মা

বাংলাভূুিম২৪ ডেস্ক ॥ চার সপ্তাহ ধরে টার্নওভার তালিকার শীর্ষে অবস্থান করছে স্কয়ার ফার্মা। গত সপ্তাহে এ কোম্পানির ২৩ লাখ ৬৫ হাজার ১৮০টি শেয়ার ৬২ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকায় লেনদেন হয়ে এ অবস্থান ধরে রাখে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় তুলনামূলক ভালো লভ্যাংশের আশায় স্কয়ার ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এরই অংশ হিসেবে ধারাবাহিকভাবে এ শেয়ারের লেনদেন বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এর আগের সপ্তাহে (১৬ থেকে ২০ মার্চ) স্কয়ার ফার্মার ৩০ লাখ ২৯ হাজার শেয়ার ৮২ কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকায় লেনদেন হওয়ায় কোম্পানিটি টার্নওভার তালিকার শীর্ষে উঠে আসে।

এ কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর ’১৩-ডিসেম্বর ’১৩) কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ১৫৮ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৩.৩০ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১১৯ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা এবং ২.৪৮ টাকা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় বছর শেষে ভালো লভ্যাংশের আশায় এ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

মার্চ মাসে আর্থিক বছর শেষ হওয়া স্কয়ার ফার্মা গত বছর বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ এবং ৩০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫