Skip to content

ময়নামতির নাম পরিবর্তন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাপ্পি, মাহি ও মিলনকে নিয়ে শুরু হয় ‘ময়নামতি’ ছবির শুটিং। কিছুদিন আগেই ছবিটির শুটিং শেষ হয়েছে। এরমধ্যেই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ‘চিত্রা ফিল্মস’ ছবিটির নাম পরিবর্তন করেছে। নতুন নাম রাখা হয়েছে ‘অনেক সাধের ময়না’।

চিত্রা ফিল্মসের প্রযোজনায়, জাকির হোসেন রাজু’র পরিচালনায় ‘অনেক সাধের ময়না’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছে বাপ্পী ও মাহি। আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছে আনিসুর রহমান মিলন। সংগীত পরিচালনা করেছে শফিক তুহিন। খুব তাড়াতাড়ি ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানান প্রযোজনা প্রতিষ্ঠান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫