বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ম্যানুয়েল ভলস ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে চলেছেন। সোমবার দেশটির রাষ্ট্রপতি ফ্রাসোয়াঁ অলাদঁ পঞ্চাশোর্ধ্ব এই অভ্যন্তরীণমন্ত্রীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন৷ স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর ইস্তফা দিয়েছিলেন দেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী জন-মেরি অরাল্ট৷ এরপরই বেছে নেয়া হয় স্টাইলিশ এই সংস্কারপন্থী রাজনৈতিক ব্যক্তিত্বকে৷ মঙ্গলবারই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি৷
নিজের স্টাইল ও বিনিয়োগকারী বান্ধব ভাবমূর্তি তাকে প্রাক্তন বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে একই আসনে বসিয়েছে৷ ফ্রাসোয়াঁ অলাদেঁর এই সিদ্ধান্ত থেকেই পরির দেশের অর্থনীতির হাল ফেরাতে কড়া সংস্কারপন্থী সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন তিনি৷ পাশাপাশি ফ্রান্সের অপরাধ সংক্রান্ত আইন আরও জোরদার করা হবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের৷
