Skip to content

মাঝরাত পর্যন্ত চলবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দেশের প্রতিটি বিভাগেরই এক-চতুর্থাংশ অঞ্চলে আজ মাঝরাত পর্যন্ত চলবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরসঙ্গে বয়ে যেতে পারে হালকা ঝড়ো হাওয়াও।

রোববার বিকেলে এমন তথ্যই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের সবখানে বৃষ্টিপাত একযোগে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার দুপুরের পর থেকেই ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোর আকাশে মেঘ দেখা যায়। পরে বিকেল থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে অফিস ফেরত মানুষগুলো চরম ভোগান্তিতে পরেন। অনেকেই বাস না পেয়ে রিকশা বা বিকল্প যানে চড়ে বাড়ি ফিরতে মরিয়া হয়ে ওঠেন।

বিকেলে বিজয় নগর ও কাকরাইল মোড় ঘুরে দেখা যায়, এমন অসংখ মানুষ পথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। অনেকে আবার বিকল্প যান না পেয়ে পায়ে হেটেই রওনা হয়েছেন প্রিয় গন্তব্যে। অফিস শেষ করে বাড়ি ফেরার জন্য বেড়িয়েছিলেন রাজিবুল ইসলাম। কিন্তু পথে এসেই দেখেন বৃষ্টি। রাজিবুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘ভেবেছিলাম আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনাল ম্যাচটি দেখবো। কিন্তু আকাশের যে অবস্থা, তাতে আর মনে হয় খেলা দেখা হবে না।’

রাজিবুল ইসলামের ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন তাপসি ফারজানা নামের এক তরুণী। তিনি চাকরি করেন একটি ইন্সুরেন্স কোম্পানিতে। তিনি বলেন, ‘সকালে বাসা থেকে বের হলাম রোদ মাথায় নিয়ে। কিন্তু এখন বাসায় ফিরতে হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে। এদিকে বাসায় যে ফিরব, কোন বাসই পাচ্ছি না। যাওবা আসছে তাতে কোন সিট ফাঁকা থাকা তো দূরের কথা পা রাখার মতোও জায়গা নেই।’ বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫