Skip to content

রণবীরের পথের পথিক হলেন দীপিকা!

বিনোদন ডেস্ক ॥ বলিউডে এখন একটাই লড়াই ‘শুদ্ধি’ বনাম ‘বাজিরাও মস্তানি’৷ ঝগড়ার একদিকে পরিচালক করণ জহর, অন্যদিকে সঞ্জয়লীলা বনশালি৷ ঝগড়ার শুরু মুক্তির তারিখ এক হওয়া থেকে গোটা ডজন বার নায়ক-নায়িকা বদল৷ আর এ ব্যাপারে ঝগড়ায় প্রায় দু-এক পা এগিয়ে সঞ্জয়লীলা বনশালি৷

গপ্পোটা হল, ‘শুদ্ধি’ ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল হৃত্বিক ও করিনার৷ তবে হৃত্বিক হঠাৎই ছবিটি করতে না চাইলে ছবির পরিচালক করণ চেয়েছিলেন রণবীর সিং যেন ছবিটি করেন৷ অন্যদিকে হৃত্বিক সরে আসতেই করিনা কাপুরও নিজেকে গুটিয়ে নিলেন ‘শুদ্ধি’ থেকে৷

ঠিক সেই সময়ই করণ স্ক্রিপ্ট নিয়ে পৌঁছে গেলেন দীপিকা পাড়ুকোনের কাছে৷ ছবিতে বিপরীতে রণবীর সিং আছেন জানতে পেরে দীপিকা ঝট করে রাজিও হয়েগেলেন৷

তবে করণের ‘শুদ্ধি’তে পড়ল সঞ্জয়ের ‘বাজিরাও মস্তানি’র বাঁকা নজর৷ রণবীর শুদ্ধিকে না বলে সোজা সাইন করে ফেললেন বাজিরাও মস্তানিতে৷ খবরটা কানে গেল দীপিকার৷ তিনিই দেরি করলেন না বেশি৷

‘রামলীলা’ ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই ভাব জমিয়ে ফেলেছেন বনশালির সঙ্গে৷ সঞ্জয়কে অনুরোধ করে সোজা এন্ট্রি নিলেন ‘বাজিরাও মস্ততানি’তে৷ আর এক পাশে রেখে দিলেন করণের ‘শুদ্ধি’ অফার৷

এই কাণ্ড নিয়ে সঞ্জয়-করণ মুখ না খুললেও, বলি গুঞ্জনে আপাতত রটছে একটাই খবর রণবীর-দীপিকা প্রেমই নাকি এই সব কাণ্ডের জন্য দায়ী৷ লোকে আবার বলছে রণবীরই নাকি সঞ্জয়কে বলে দীপিকার পাকাপাকি বন্দোবস্ত করেছে বাজিরাও মস্তানিতে!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫