বাংলাভূমি২৪ ডেস্ক ॥
৮ এপ্রিল: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ৮টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, নেতাদের বিরুদ্ধে মামলা, দল পুনর্গঠন, ভারতে অনুষ্ঠিত নির্বাচন ও পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
.ফঢ়ঁভ
