Skip to content

শ্রমিক দলের কাউন্সিলে থাকবেন খালেদা জিয়া

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: কাউন্সিল করবে জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর কমিটি। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ কাউন্সিল শুরু হবে। এটি তাদের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১১টায় খালেদা জিয়া কাউন্সিল স্থলে পৌঁছবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান বলেন, ‘কাউন্সিলে শ্রমিক দলের ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করে নতুন কমিটি ঘোষণা করা হবে।’

এছাড়া একইস্থানে সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর এতেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২০১১ সালে ৬ জুন ২৫১ সদস্যবিশিষ্ট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর কমিটি গঠন করা হয় ৭১ সদস্যবিশিষ্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সভাপতি ও বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫