Skip to content

কোচ খাদে পড়ে ৪ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি,॥ পীরগঞ্জ উপজেলায় আঙরাব্রিজ এলাকায় যাত্রীবাহী কোচ খাদে পড়ে ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন।
শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মোমেনা বেগম (৪০), মানিক (২৫), ওসমান আলী (৩২), ইসলাম (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ঢাকা থেকে পীরগঞ্জের ডিমলাগামী নাইটকোচ জেএন পরিবহনের একটি কোচ আঙরাব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত হন। এতে আহত হয়েছেন ২০ জন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলার বড়দরগা পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫