Skip to content

ফুটবলের আইপিএলে তারকার মেলা

স্পোর্টস ডেস্ক ॥ ভারতে শুরু হতে যাচ্ছে আইপিএলের আদলে ফুটবলের আইপিএল। ইন্ডিয়ান সুপার লিগ নামক এই আয়োজনে তারকার মেলা। শচিন, সৌরভ, সালমান খান, রনবীর কাপুর, শাহরুখ খান, বচ্চন পরিবার, জন আব্রাহামরা মাঠে না খেললেও আছেন ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে।

এই লিগে কলকাতার ফ্রেঞ্চাইজি পেলেন সৌরভ গাঙ্গুলি। কোচি ফ্র্যাঞ্চাইজি পেয়েছেন শচিন টেন্ডুলকার। গুয়াহাটি ফ্র্যাঞ্চাইজি পেয়েছেন জন আব্রাহাম। মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজির মালিক হচ্ছেন আরেক বলিউড তারকা রণবীর কাপুর। পুণের ফ্রেঞ্চাইজি গেছে সলমন খানের হাতে।

গোয়া পেল ডেম্পো ও ভিডিওকন। শাহরুখ খানের হাত ধরা ডেন গ্রুপের হাতে দিল্লি ফ্রেঞ্চাইজির দায়িত্ব। বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হচ্ছে বচ্চন পরিবার। বিগ বি এবং অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে এই ফ্র্যাঞ্চাইজির মালিক হচ্ছে সান গ্রুপ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫