Skip to content

রাজধানীতে জামায়াতের মিছিলে পুলিশের হামলা, আহত ৬

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে জামায়য়াতের মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এসময় আহত হয়েছে অন্তত ছয় জন এবং আটক করা হয়েছে দুই জনকে।
সোমবার সকাল ৯টার দিকে মহাখালী ওয়ারল্যাস এলাকায় এ ঘটনা ঘটে।

দলের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের ঢাকা মহানগরী এ মিছিলের আয়োজন করে।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মু.সেলিম উদ্দিন। এ সময় রমনা থানা আমীর ড.রেজাউল করিম, শেরে বাংলা থানা আমীর এ জেড এম কামালউদ্দিন, শিবিরের মহানগর সভাপতি রাকিব মাহমুদ, সেক্রেটারি পারভেজ, শিবিরের সাবেক নেতা মু.আতাউর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫