Skip to content

পতিতা পল্লীতে অহনা!

বিনোদন ডেস্ক ॥ সাব্বির লন্ডনে পড়াশুনা শেষে দেশে এসে তার এক বন্ধুর সঙ্গে পতিতা পল্লীতে যায়। পরিচয় হয় অহনার সঙ্গে। কয়েক দিনের মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের জন্য সাব্বিরের বাবার মুখোমুখি হয় তারা।

কিন্তু বাবা তাদের সম্পর্কটা মেনে নেয় না। এদিকে ঐদিন রাতের অন্ধকারে বাবা নিজেই পতিতা পল্লীতে যায়। অহনার মায়ের মুখোমুখি হয় সাব্বিরের বাবা। এরপরই ঘটতে থাকে একের পর অবাক করার মতো ঘটনা। এভাবেই ‘মানুষ’ নাটকের কাহিনী এগিয়ে যায়।

‘মানুষ’ নামের নতুন একটি নাটকে পতিতার মেয়ে চরিত্রে অভিনয় করলেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন- জিএম সৈকত। এ নাটকে অহনা ছাড়া আরও অভিনয় করেছেন-সাব্বির আহমেদ, বড়দা মিঠু, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, উচ্ছ্বাস, জালাল
উল্লেখ্য, নাটকের গল্পে দেখা যায় অহনার জন্ম বাংলাদেশের সর্ববৃহৎ পতিতালয় রাজবাড়ীর গোয়ালন্দ পতিতালয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫