Skip to content

অবশেষে জয়ের দেখা পেল বার্সা

স্পোর্টস ডেস্ক ॥ স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিন্তু কেন যেন ছন্দ নেই দলের মধ্যে। হঠাৎ ছন্দপতনের কারণে সব ধরণের প্রতিযোগিতায়ই পিছিয়ে পড়েছে টাটা মার্টিনোর দল।
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে তারা বিদায় নিয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে হাতছাড়া হয়েছে কোপা ডেল রের শিরোপা।

লা লিগার শিরোপা জয়ের ক্ষেত্রেও তারা পিছিয়ে রয়েছে। তারপরও রোববার অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ন্যু ক্যাম্পে খেলতে নামে মেসি-পেদ্রোরা।

কিন্তু গোলের খেলা ফুটবলে প্রথমার্ধে তারা কোনো গোলের দেখা পায় না। দ্বিতীয়ার্ধের শুরুতে আদুরিজের গোলে বার্সেলোনাকে পেছনে ফেলে এগিয়ে যায় অ্যাথলেটিক। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি কাতালানরা। ৭২ মিনিটে পেদ্রোর গোলে সমতায় ফেরে বার্সা। ২ মিনিট পরে মেসি গোল করে এগিয়ে নেন দলকে।

এটি লা লিগার চলতি মৌসুমে মেসির ২৬তম গোল। ২৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন। ২৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দিয়েগো কস্টা। আর ২৮ গোল নিয়ে সবার শীর্ষে রয়েছেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

এ জয়ের ফলে ৩৪ ম্যাচ থেকে ৮১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা। পাশাপাশি তারা বাঁচিয়ে রেখেছে শিরোপা জয়ের ক্ষীণ স্বপ্ন। এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। আর সমসংখ্যক ম্যাচ থেকে ৮৫ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান সবার শীর্ষে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫