Skip to content

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধ ও অগ্নিসংযোগে দুই স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
এরা হলো, শিমুল (১৪) ও ফরহাদ হোসেন মামুন।

সোমবার রাত নয়টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ, ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় এদের মৃত্যু হয়েছে।

এতে গুলিবিদ্ধ ৬ জন গুলিবিদ্ধসহ আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন।তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত ৯টার দিকে বন্দুকযুদ্ধ শুরু হলে দুই সন্ত্রাসী বাহিনীর বেশ ক’জন গুলিবিদ্ধ হয়। বন্দুকযুদ্ধ চলাকালে রবিউল ইসলাম শিমুল (১৪) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়।শিমুল চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

অন্যদিকে, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএপির সাবেক সভাপতি তোফায়ের আহমেদ ও বর্তমান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী করিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে আগুনে পুড়ে তোফায়েল আহমেদের নাতি ফরহাদ হোসেন মামুন মারা যায়।সে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল মিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫