Skip to content

ভারতীয় রুপিসহ পাকিস্তানি নাগরিক আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল (র.) আর্ন্তজাতিক বিমানবন্দরে শুক্রবার ৮৮ লাখ ১৭ হাজার ৫০০ ভারতীয় রূপিসহ এক পাকিস্তানী নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃত পাকিস্তানির নাম আশীমুল্লাহ খান।

বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার নাজমা জাবিন জানান, আশীমুল্লাহ খান ইকে-৫৮৪ নিম্বর ফ্লাইটে করে রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে বিপুল পরিমাণ ভারতীয় রূপি আছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।

কিন্ত তিনি ভারতীয় রূপি থাকার বিয়ষটি অস্বীকার করেন। পরে চ্যালেঞ্জ করে তার ব্যাগ তল্লাশি করা হলে ৮৮ লাখ ১৭ হাজার রুপি পাওয়া যায়।

তিনি আরও বলেন, আশীমুল্লাহ ভালো বাংলা বলতে পারেন। তার বিরুদ্ধে মুদ্রু পাচার ও জালিয়াতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তবে মুদ্রাগুলো আসল না নকল তা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলেও নাজমা জাবিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫