Skip to content

কলমাকান্দায় ঝড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা ॥ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিধ্বস্ত ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে এক সৎ মা ও তিন সন্তানের মৃত্যু হয়েছে।

রোববার রাতে উপজেলার বিষমপুর গ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা আফরোজা বেগম (২২), বড় ছেলে সাগর (১০), রাসেল (৭) ও রানা (২)।

আফরোজা বেগম ওই গ্রামের মোতালিব মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ঝড়ের সময় আধাপাকা বাড়ির ভেতরে অবস্থান করছিলেন তারা। একসময় ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায়।

এসময় ওই ঘরের দেয়াল ভেঙে তাদের উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই চার জন মারা যান।

নিহতদের আত্মীয় হাবিবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫