Skip to content

ককটেলে ছাত্রলীগের দুই নেতা-কর্মী আহত

রাবি প্রতিনিধি, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হলের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে ছাত্রলীগের দুই নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দোকানের পাশে হঠাৎ করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় । ওই পথদিয়ে ক্লাসে যাওয়ার সময় বিস্ফোরণে আহত হন ছাত্রলীগের দুই নেতা-কর্মী।

আহতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক ও সমাজ কর্ম বিভাগের দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী সালেহ মোহাম্মদ টোগর এবং সংগঠনের কর্মী ও ইতিহাস বিভাগরে দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ।

আহত মাসুদের পায়ে গুরুতর জখম হয়েছে। তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতাল (রামেকে) ভর্তি করা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে জিয়াউর রহমান হলের সামনে ককটেল বিস্ফোরণে ছাত্রলীগের দুই কর্মী অহত হয়েছেন। তবে ধারণা করা হচ্ছে শিবির পরিকল্পিতভাবে এ হামলা করছে।

এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতির মিজানুর রহমান রানার সঙ্গে যোগযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫