বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ভারতে লোকসভা নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ দিন আজ বুধবার। এদিনই সপ্তম দফায় দেশটির ৭টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ করা হবে।বলা হচ্ছে এই বুধবার মোট ২ কোটি ৮১ লক্ষ ভোটারের ভোটের মাধ্যমেই আসলে জানা যাবে সোনিয়া গান্ধী, নেরন্দ্র মোদি, এলকে আদভানির মতো হেভিওয়েট প্রার্থীদের গন্তব্য।
এরইমধ্যে সকাল থেকে ৭ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবরও আসেনি। তবে যে কোনো ধরনের সহিংসতা রুখতে কেন্দ্রীয় বাহিনীসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।সতর্ক রাখা হয়েছে গোয়েন্দাদেরও।
জানা যায়, বৃহস্পতিবার যে কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ করা হচ্ছে সেগুলো হলো, গুজরাট (২৬ কেন্দ্র), পাঞ্জাব (১৩ কেন্দ্র), অন্ধ্র প্রদেশ (১৭ কেন্দ্র), উত্তর প্রদেশ (১৪ কেন্দ্র), পশ্চিমবঙ্গ (৯ কেন্দ্র), বিহার (৭ কেন্দ্র), জম্মু ও কাশ্মীর (১ কেন্দ্র), দাদরা, দমন ও দিউ। এসব রাজ্যে যেসব হেভিওয়েট প্রার্থীরা লড়ছেন তারা হলেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, মধুসূদন মিস্ত্রি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, শ্রী প্রকাশ জয়সোয়াল। বিজেপি থেকে রয়েছেন প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি, এল কে আদভানি, রাজনাথ সিং, অরুণ জেটলি, মুরলী মনোহর জোশি, উমা ভারতী।
এদিকে অন্ধ্র প্রদেশে লোকসভার পাশাপাশি তেলেঙ্গানার ১১৯টি বিধানসভা কেন্দ্রেও ভোটগ্রহণ হবে।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম, ডেস্ক
