Skip to content

অপূর্ব-মৌ এর অসম প্রেম

বিনোদন ডেস্ক ॥ যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা মৌ, সেই একই প্রতিষ্ঠানের জুনিয়র কর্মচারি অপূর্ব। কিন্তু অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা মৌ’য়ের প্রতি দিনে দিনে দুর্বল হতে থাকে অপূর্ব। যদিও আগে থেকেই একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সর্ম্পক রয়েছে।
রুদ্র মাহফুজের রচনায় এমনই এক অসম প্রেমের গল্প নিয়ে সাখাওয়াৎ মানিক নির্মাণ করছেন ঈদের বিশেষ নাটক ‘ব্ল্যাক কফি’। আর এই একক নাটকে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং অভিনেতা অপূর্ব।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা সাখাওয়াৎ মানিক বলেন, ‘একটি অসম প্রেমের সম্পর্কের গল্প এই নাটকটি। আমাদের সমাজ এমন সম্পর্ক মেনে নেয় না। এটাই এ নাটকের ম্যাসেজ।’

‘ব্ল্যাক কফি’ নাটকের গল্পটি সর্ম্পকে মৌ বলেন, ‘এখন তো অনেক ভালো ভালো গল্প আসছে। রুদ্রর লেখা গল্পটি অনেক ভালো হয়েছে। তাছাড়া অপূর্বর সঙ্গে প্রথমবারের মতো কাজ করতেও ভালো লাগছে।’

এদিকে নাটকে আবারও ব্যস্ততা প্রসঙ্গে মৌ আরও বলেন, ‘নিঃসন্দেহে আগের চেয়ে অনেক বেশি কাজ করছি। বিশেষ করে নাটক কিংবা টেলিফিল্মে আমার কাজের ব্যস্ততা বেড়েছে।এইতো দুদিন আগেই তৌকীর ভাইয়ের সঙ্গে একটি নাটকে কাজ করেছি।’

অন্যদিকে মৌ’য়ের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার কাছে মনেই হয়নি মৌ আপুর সঙ্গে এটা আমার প্রথম কাজ। বারবার কেন যেন মনে হচ্ছিলো এর আগেও তার সঙ্গে কাজ করেছি। কারণ তিনি একজন পেশাদার অভিনেত্রী।’

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘ব্ল্যাক কফি’ নাটকে মৌ অভিনয় করছেন মৌমিতা চরিত্রে এবং অপূর্ব অভিনয় করছেন অভিক চরিত্রে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ইরাম চরিত্রে অভিনয় করছেন উর্মিলা শ্রাবন্তী কর।

আগামীকাল বুধবার নাটকটির শুটিং শেষ হবে। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ব্ল্যাক কফি’ নাটকটি প্রচার করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫