Skip to content

গুম-খুনের প্রতিবাদে জাপার মানববন্ধন ৮ মে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দশম সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি আন্দোলনে নামছে। খুন, গুম, হত্যা, অপহরণের প্রতিবাদে তাদের আন্দোলনের অংশ হিসেবে প্রথম দিনেই মানববন্ধন করবে দলটি।

এমন তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

তিনি জানান, সারাদেশে খুন, গুম, হত্যা ও অপহরণের ঘটনায় আগামী ৮ মার্চ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। পরে পর্যায়ক্রমে আরও কর্মসূচি আসতে পারে বলেও জানান তিনি।

এ মানববন্ধনে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫