Skip to content

শ্রমিক নেতা নিহত ঝিনাইদহে পরিবহন ধর্মঘট চলছে

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ ॥ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে মঙ্গলবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে।

সোমবার জেলা শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।

এদিকে ভোরে শ্রমিকরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ধর্মঘটের স্বপক্ষে অবস্থান নেয়। ধর্মঘট চলাকালে জেলার কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এ ধর্মঘটের ফলে জেলার ওপর দিয়ে দূরপাল্লাসহ সব রুটের যানবহন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতে দুজনকে আটক করেছে।

উল্লেখ্য, সোমবার ভোরে জেলা শহরের আরাপপুর বড় ব্রীজের পার্শ্বে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫