Skip to content

বি. বাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ॥ ৬ দফা দাবিতে শ্রমিক-মালিক ঐক্য সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

সোমবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মিয়া জানান, গত জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত মেড্ডা বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের আগুনে ৮টি বাস ছাই হলেও পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। এছাড়া থ্রি-হুইলার গাড়িসহ অন্যান্য নিষিদ্ধ যানবাহন মহাসড়কে চলাচল করার প্রতিবাদ, বাস পুড়িয়ে দেয়া হলেও দোষীদের বিচারের আওতায় না আনা ও আশুগঞ্জ-কুটি চৌমুহনি পর্যন্ত মহাসড়কের বেহাল দশাসহ ৬ দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

এদিকে, ঢাকা-সিলেট এবং কুমিল্লা, সিলেট মহাসড়কসহ ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে চলাচলকারী ২২টি রুটে পরিবহন ধর্মঘটের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫