Skip to content

শাবিপ্রবি ভিসির ভবনে ছাত্রলীগের তালা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রগতিশীল ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি ভবন অবরোধ করে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ।
সোমবার ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায় ও ছাত্রলীগ নেতা উত্তম কুমারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেয়। এসময় বিক্ষুব্ধ নেতা কর্মীরা ভিসি ভবনের সামনে অবরোধ করে স্লোগান দিতে থাকে।

ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশ বলেন, প্রশাসন যাতে বিতর্কিত কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ না দেয় এবং প্রগতিশীল ছাত্রদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয় এ জন্য ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভিসির ভবনে বেলা ১১টার পর পূর্ব নির্ধারিত সিন্ডিকেট মিটিং হওয়ার কথা ছিল। তবে সিন্ডিকেটের কোন সদস্যকে এ সময় সেখানে প্রবেশ করতে দেখা যায়নি। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫