Skip to content

অপরাধীরা পালাবে কোথায়?

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনায় যারা জড়িত, তারা যার আত্মীয়ই হোক না কেন, রেহাই পাবে না। বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের খুনিরা রেহাই পাবে না।
তারা পালাবে কোথায়? এছাড়া, বিচার বিভাগের কর্মকান্ডে নির্বাহী বিভাগের কাজ যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগে বিএনপি-জামায়াত মিলে দেশজুড়ে যে সহিংসতা চালিয়েছে তা দেশের মানুষ কখনোই ভুলবে না। তাদের রোষানল থেকে কেউ রক্ষা পায়নি।

তাদের নিক্ষিপ্ত পেট্রেল বোমায় অনেক মানুষ মরেছে, অনেকে আহত হয়েছে। এর আগে, বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গণভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্য। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫