Skip to content

মোদিকে খালেদা জিয়ার শুভেচ্ছা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এ শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া।
শুক্রবার বেলা ১১টার দিকে এ বার্তা পাঠানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মোদিকে এ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে মোদির এনডিএ জোট। ভারতের বিজেপি শিবিরে শুরু হয়েছে বিজয় উল্লাস।

অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, এনডিএ জোট পেতে চলেছে ৩৩৬টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ পাচ্ছে ৬৭টি আসন। চূড়ান্ত ফলাফলে সামান্য পরিবর্তন হতে পারে। তবে তাতে এনডিএর সংখ্যাগরিষ্ঠতায় প্রভাব ফেলবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫