Skip to content

এমআরপি পাসপোর্ট লাগবে হজে যেতে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাংলাদেশ থেকে হজে যাওয়ার নতুন নিয়ম করেছে সৌদি আবর সরকার। হজে যেতে হলে অবশ্যই মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) থাকতে হবে। ফলে হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করে আর হজে যেতে পারবে না বাংলাদেশিরা।

এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, এ বছর থেকে হজ ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য সৌদি সরকার নতুন পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। হজযাত্রীদের তাদের পাসপোর্টকে মেশিন রিডেবল করে সব তথ্য সৌদি আরবের অভিবাসন শাখায় দিতে হবে।

কিন্তু এ প্রক্রিয়া শুধু এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করেন তারা এ প্রক্রিয়ার আওতায় আসবেন না। এ কারণে এ বছর থেকে এমআরপি ছাড়া কেউ হজ পালন করতে পারবেন না। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫