Skip to content

আজ কাপাসিয়ায় হরতাল ডাকলো ছাত্রলীগ

কাপাসিয়া ব্যুরো ॥ গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফের মুক্তির দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা ছাত্রলীগ।

রোববার সন্ধ্যা ৭টার দিকে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের কথা বলা হয়।

উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় কাপাসিয়া আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে ২০ জন আহত হয়। এ ঘটনায় ওইদিনই আনিসুর রহমান আরিফসহ ১২ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে দুইজনকে ছেড়ে দেওয়া হয়।

রোববার আনিসুর রহমান আরিফসহ আটক ১০ জনকে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

এরপর উপজেলা ছাত্রলীগ আজ সন্ধ্যায় এই হরতালের ডাক দিলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫