Skip to content

বিএনপির বিদ্রোহী প্রার্থী আটক

জেলা প্রতিনিধি, রংপুর ॥ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠধাপে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রংপুরের সদর উপজেলার বিএনপি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে ভোটগ্রহণ শুরুর আগে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কোতোয়ালি থানার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলা বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী মাসুদ রানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে ভোরে ভোটগ্রহণ শুরুর আগে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী মাসুদ রানা ভোটারদের টাকা বিতরণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫