Skip to content

অল ইজ ওয়েল, বিবাহ বিচ্ছেদের কোনও সম্ভাবনা নেই: অভিষেক

বিনোদন ডেস্ক ॥ সব ঠিক আছে, কোনও বিবাহ বিচ্ছেদ হচ্ছে না, টুইট করে জানিয়েছেন অভিষেক বচ্চন স্বয়ং। দিন কয়েক আগে তামাম মিডিয়ায়ে ঝড় তুলেছিল বলিউডে আর একটি বিচ্ছেদের খবর। বচ্চন বহু ঐশ্বর্যা রাই বচ্চন আর অভিষেকের মধ্যে বিবাহবিচ্ছেদ হতে চলেছে।
তবে এই খবর সংক্রান্ত সমস্ত জল্পনায় ঝল ঢেলে জুনিয়র বচ্চন টুইট করে জানিয়েছেন, তাদের মধ্যে সবকিছুই ঠিক আছে। তিনি মজা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তাঁদেরকে ধন্যবাদ যাঁরা আমাকে জানিয়েছেন, যে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, যাঁরা এধরণের খবর চারিদিকে বলছেন, তারা একবার বলবেন আমি কবে ফের আবার বিয়ে করছি? ‘

অভিষেক- ঐশ্বর্যার বিয়ে হয়েছিল আজ থেকে সাত বছর আগে। এখন তাঁদের দুবছরের একটি মেয়েও রয়েছে। দিন কয়েক আগে বিভিন্ন ওয়েবসাইটে খবর বেরিয়ে ছিল, শাশুড়ির সঙ্গে সমঝোতার অভাবে ভেঙে যাচ্ছে অভি-অ্যাশের বিয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫