Skip to content

পুনর্বহাল করা হলো র‌্যাবের সেই ১৮ সদস্যকে

স্টাফ রিপোর্টার ॥ টাকা আত্মসাতের অভিযোগে প্রত্যাহার করা র‌্যাব-৩ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর আলী আহসানসহ ১৮ জনকে আগের পদেই ফিরিয়ে নিয়েছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য ওই র‌্যাব সদস্যদের সদর দপ্তরে আনা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আগের পদে ফেরত পাঠানো হয়েছে।’

এর আগে ঢাকা মহানগর পুলিশের অফিসিয়াল সংবাদ সাইট ডিএমপি নিউজে দুপুরে ‘এবার অর্থ আত্মসাতে ১৮ র‌্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে সোমবার সংবাদ প্রকাশিত হলে সন্ধ্যায় র‌্যাব পুলিশের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ অভিযোগ এনে কড়া প্রতিক্রিয়া দেখায়। পরে ডিএমপি নিউজ ওই খবরটি ওয়েবসাইট থেকে তুলে নেয়।

উল্লেখ্য গত শুক্রবার কুমিল্লা থেকে দেড় লাখ টাকাসহ চার ব্যক্তিকে আটক করে র‌্যাব-৩ এর সিপিসি-৩ এর একটি টিম। কিন্তু তালিকায় ৬০ হাজার টাকা জব্দ দেখিয়ে বাকি ৯০ হাজার টাকা তারা ভাগ বাটোয়ারা করে নেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা র‌্যাব সদর দপ্তরে একটি অভিযোগ করেন। পরে তদন্তে তাদের অন্যায়ভাবে আটক এবং অর্থ আত্মসাতের সত্যতা খুঁজে পায় র‌্যাব। এরই প্রেক্ষিতে সিপিসি-৩ এর সকল সদস্যকে সদর দপ্তরে প্রত্যাহার করা হয়।

তবে র‌্যাব সদর দপ্তর প্রথম থেকেই প্রত্যাহারের বিষয়টিকে রুটিন ওয়ার্ক বলে দাবি করছিলো। বাংলামেইল ২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫