Skip to content

আজ কাপাসিয়ায় ছাত্রলীগের হরতাল

কাপাসিয়া প্রতিনিধি ॥ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফসহ সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার কাপাসিয়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগ।
বুধবার বিকেলে উপজেলায় এই হরতালের ডাক দেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন।

জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি এই হরতালের ডাক দেন।

বিক্ষোভ মিছিলটি শহরের দলীয় কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাজাহান মিয়া সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি, জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফকে গ্রেফতার করেছে। তাই আরিফসহ সকল নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৭ মে কাপাসিয়া বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়। পুলিশ এ ঘটনায় আরিফসহ ১২ জনকে আটক করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫