কালিয়াকৈর ব্যুরো ॥ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাকের চাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. সালামত (৪৫)। বাড়ি টাঙ্গাইল। তিনি গাজীপুর ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন। তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আটক ট্রাকচালকের নাম আবদুস সামাদ (৫০)। তাঁকে কালিয়াকৈর থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর মাতব্বর জানান, চন্দ্রার ত্রিমোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন সালামত। সকাল সোয়া সাতটার দিকে টাঙ্গাইলগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ট্রাক ও চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।
কালিয়াকৈরে ট্রাকচাপায় পুলিশ নিহত
আপডেট :May 22, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
