Skip to content

চেয়ারম্যান খুনে সরকারিদলের কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবেনা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফেনীতে খুনের ঘটনায় জয়নাল হাজারি ও নিজাম হাজারিসহ তাদের দলের কেউ জড়িত থাকলে শাস্তি তাদের পেতেই হবে।

মন্ত্রী আরও বলেন, ‘২১ আগষ্টের ঘটনায় সেখানে কখনো জজ মিয়া নাটক, কখনো বিদেশী শক্তির প্রভাব, এক সদস্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোট, প্রতিবেশি দেশের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করেছে। আমরা সত্যকে আড়াল করছিনা। নারায়ণগঞ্জের ঘটনায় র‌্যাবের মত এলিট ফোর্সের তিনজন গুরুত্বপূর্ণ সদস্যকে অ্যারেষ্ট করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। ফেনিতেও আটজনকে অ্যারেষ্ট করা হয়েছে।’

আজ রোববার বেলা ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চারলেনের ভাটিয়ারী ইউনিয়নের ধামাইরখাল সেতু উদ্ভোধনকালে তিনি ওপরোক্ত মন্তব্য করেন।

পদ্মাসেতুতে লোক নিয়োগের ব্যাপারে তিনি বলেন, তার জানামতে সেতু বিভাগ এখনো কোন বিজ্ঞপ্তি দেয়নি। তাহলে হাওয়ার ওপরত লোক নিয়োগ হবেনা। লোক নিয়োগের ব্যাপারটি একেবাবে ভুয়া, প্রতারণা। এ প্রতারণার ফাদে পা না দেওয়ার জন্য বেকার যুব সমাজ ও দেশবাসির প্রতি দৃষ্টি আকর্ষন করছেন। এধরনের কোন নিয়োগ হবে বলে তাদের কারো জানা নেই।

এর আধাঘন্টা আগে মন্ত্রী বারআউলিয়া সেতুর উদ্ভোধন করেন।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক অরুন আলো চাকমা, প্রকল্প ব্যবস্থাপক মাসুদ করিম ঠিকাদার তাহের ব্রাদার্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার।

বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫