বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোট এনডিএ’র নেতা নরেন্দ্র মোদী। শপথের একদিন পর মঙ্গলবার স্পিকার মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
মোদীর সঙ্গে স্পিকারের সাক্ষাত্ হবে দিল্লির কেন্দ্রস্থল হায়দরাবাদ হাউজে। আধা ঘন্টা ব্যাপী তাদের দুজনের মধ্যে এই বৈঠক স্থায়ী হতে পারে। উল্লেখ্য, ভারতে বিজেপি ক্ষমতা গ্রহনের পর এটাই হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সরকারি পর্যায়ে সবচেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। শিরিন শারমিন আজ ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। স্পিকার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করবেন। শেখ হাসিনা এই সময় জাপান সফরে থাকবেন। শেখ হাসিনাই কোনো বিদেশ নেতা যিনি নরেন্দ্র মোদীকে প্রথমবারের মতো অভিনন্দন জানিয়ে চিঠি লেখেন। চিঠিতে শেখ হাসিনা মোদীর সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করার প্রতিশ্রুতি দেন।
ইতিমধ্যে শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের প্রেসিডেন্ট, নেপাল, ভুটান ও মরিশাসের প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ উপস্থিত থাকতে পারেন।
আইএস
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
